প্রতিবেশী ১২ বছররের বালকের হাতে নিয়মিত ধর্ষণের জেরে অন্তঃসত্তা হয়ে পড়ল ১০ বছরের এক বালিকা। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার মোখাড়া থানার একটি গ্রামে। পুলিশ বলছে, ‘ওই বালিকাকে ক্রমাগত গত চার মাস ধরে টানা ধর্ষণের অভিযোগ উঠেছে ঐ বালকের বিরুদ্ধে। কয়েক দিন আগে বালিকার তলপেটে ব্যথা উৎপন্ন হয়। তার অভিভাবকরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের জানান, বালিকা অন্তঃসত্তা ।
এরপরই বালিকার অভিভাবকরা তাকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারেন। তারপর বালিকার বাবা মা প্রতিবেশী বালকের বিরুদ্ধে থানায় পক্সো আইনে অভিযোগ দায়ের করেন। পুলিস আরও জানিয়েছে, যেহেতু দুজনেই অপ্রাপ্তবয়স্ক তাই অভিযুক্তকে এখনও পর্যন্ত আটক করা হয়নি। তদন্ত শুরু করা হয়েছে।
অন্যদিকে, প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে মেলুর নামক এক জেলাতেও। একটি সরকারি উচ্চমাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে তারই স্কুলের নিচু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ এবং তার ফলে ছাত্রীর অন্তঃসত্তা হয়ে পড়ার অভিযোগ দায়ের করা হয়েছে। এক্ষেত্রেও নির্যাতিতা এবং অভিযুক্ত কিশোর, কিশোরী, দুজনেই আকে অন্যের প্রতিবেশী।
সম্প্রতি ছাত্রীর বাবা মা জানতে পারেন তাঁদের মেয়ে আট মাসের অন্তঃসত্তা। তারপরই কিশোরীকে জিজ্ঞাসা করে ঘটনা জানতে পেরে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পক্সো আইনে মামলা করা হয়েছে।
১২ বছরের বালকের ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছরের বালিকা !
Reviewed by Life Line
on
March 03, 2019
Rating:



No comments: